নওগাঁর বদলগাছীতে দ্বীপগঞ্জ ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে বিলাসবাড়ী ইউনিয়নে কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ঈদের পরদিন রোববার বিকালে শিবপুর দ্বিমূখী উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছাত্রকল্যাণ সমিতির সভাপতি সাবেক সহকারী শিক্ষক মোজাম্মেল হক সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসীমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা ফজলে হুদা আকন্দ বাবুল। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও রাজশাহী বেতার শিল্পী ড. মোঃ হারুনুর রশিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা সাংবাদিক মোঃ এমদাদুল হক দুলু, সমিতির সাধারণ সম্পাদক জয়পুরহাট বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রমজান আলী। এছাড়া সমিতির সদস্য মোঃ আলম হোসেন, এমরান হোসেন নক্ষত্র, সামিউল আলম, রবিউল ইসলাম, শাহিনুর ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ফজলে হুদা আকন্দ বাবুল কৃতী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সর্বমোট ৭০জন কৃতী ছাত্রছাত্রীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সৈয়দপুরে কৃতী শিক্ষার্থীদের
সংবর্ধনা প্রদান
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সৈয়দপুরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীেেদর সংবর্ধনা দেয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের সংগঠন নেটওয়ার্ক অফ ইয়াং নীলফামারীয়ান (এনওয়াইএন) উদ্যোগে ওই সংবর্ধনা প্রদান করা হয়।
গত বৃহস্পতিবার শতবর্ষী সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আশিকুর রহমান।
এতে বক্তব্য রাখেন এনওয়াইএনের উপদেষ্টা আমেনা কোহিনুর আলম, সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক মঞ্জুরুল ইসলাম, সৈয়দপুর কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান হাফিজ, সৈয়দপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ক্ষিতীশ চন্দ্র রায়,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্বাস আলী সরকার,সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল মার্কেন্টাইল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মামুনুর রহমান,মুক্তিযোদ্ধা সংসদ সৈয়দপুর ইউনিটের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.একরামুল হক সরকার প্রমুখ।
