বি এন পির মহাসচিব জনাব মির্জা ফকরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয়
নেতৃবৃন্দের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বদলগাছী বি এন পির সুযোগ্য সভাপতি ফজল হুদা বাবুল এবং ন্যাকারজনক ঘটনার প্রতিবাদে নওগাঁ জেলা বি এন পির ডাকে আগামী কাল
সোমবার বিকেল ৫ টায় তাজের মোড় শহীদ মিনারের বিক্ষোভ সমাবেশে যুবদল সহ বি এন
পি পরিবারের সকল স্তরের নেতা, কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত
থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।

পাহাড় ধবসের দুর্গতদের দেখতে রাঙামাটি যাওয়ার পথে
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হামলার শিকার হওয়ার বিষয়ে কথা বলেছেন বিএনপির
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চট্টগ্রাম প্রেসক্লাবে রবিবার বেলা
১টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দলের স্থায়ী কমিটির সদস্য আমির
খসরু মাহমুদ চৌধুরী রক্তাক্ত হয়েছেন। আমি আঘাত পেয়েছি, আরও কয়েকজন আঘাত
পেয়েছেন। কিন্তু এটা ব্যক্তিগত আঘাত নয়। এই আঘাত গণতন্ত্রের উপর আঘাত। যারা
মুক্ত চিন্তা করেন, সরকারের বিরোধিতা করেন তাদের প্রতি আঘাত।’
তিনি বলেন, ‘এই ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের চরিত্র উন্মোচিত হয়েছে।
আমাদের এই অবস্থা হলে সাধারণ মানুষের অবস্থা কী হয়েছে?’ তিনি আরও বলেন,
‘এটা একটা ভয়াবহ ঘটনা। জনগণকে ঐক্যবদ্ধ করে এটা প্রতিরোধ করতে হবে।’
হামলার বর্ণনা দিয়ে মির্জা ফখরুল ইসলাম ইসলাম বলেন, ‘তখন মুশলধারে বৃষ্টি
হচ্ছিলো। হঠাৎ করে ৩০ থেকে ৪০ জন লাটিসোটা ও পাথর নিয়ে আক্রমণ করলো।
প্রথমেই গাড়ির উইন্ডস্ক্রিন বিরাট একটা পাথর দিয়ে ভেঙে ফেললো। এরপর হামলা
চালালো।’
উল্লেখ্য এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী
বলেন, রবিবার (১৮ জুন) বেলা সাড়ে ১০টার দিকে পাহাড় ধসের দুর্গতদের দেখতে
রাঙ্গুনিয়ার দিকে যাচ্ছিলেন তারা। এ সময় শান্তিরহাট এলাকায় রাস্তায়
ব্যারিকেড দিয়ে তাদের গাড়িবহরে হামলা চালানো হয়। তিনি বলেন, ‘রাস্তা আটকে
রড নিয়ে হামলা চালায় আমাদের ওপর। পাথরও নিক্ষেপ করে। দুটি গাড়ি ম্যাসাকার
হয়ে গেছে।’
তিনি আরও জানান, তিনিসহ হামলার শিকার হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাতে
ব্যথা পেয়েছেন। দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান
শামীমও আঘাত পেয়েছেন। একজনের মাথা ফেটে গেছে।