বি.এন.পি এর প্রতিষ্ঠাতা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

সাবেক ডেপুটি স্পিকার জনাব আকতার হামিদ সিদ্দিকী নান্নু ভাইয়ের ইন্তেকালে আমরা শোকাহত (নওগাঁ জেলা বিএনপি পরিবার)

বাংলাদেশের জাতীয় সংসদের ১০ম ডেপুটি স্পিকার জনাব মোঃ আখতার হামিদ সিদ্দিকী নান্নু। গত ১৯ নভেম্বর রবিবার দুপুর ১২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং থেকে খবরটি নিশ্চিত করা হয়। 'নওগাঁ জেলা বিএনপি পরিবার' তার রুহের মাগফিরাত কামনা করছে। এবং তার এই অপূরনীয় অভাবকেই শক্তি হিসাবে নিয়ে জাতীয়তাবাদী দলকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধ পরিকর।

জাতীয়তাবাদী চেতনা উজ্জীবিত ফজলে হুদা বাবুল ভাই

মহাদেবপুর প্রেস ক্লাবে ল্যাপটপ প্রদান অনুষ্ঠানে,এক আনন্দঘোন পরিবেশে ফজলে হুদা আকন্দ বাবুল ভাই,রুমী চৌধুরী,রেজাউন নবী সান্ডু ভাই সহ স্থানীয় জনপ্রতিনীধিগন।

জনাব তারেক রহমান এর শোকবার্তা

 



বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর শোকবার্তা

আজ বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এর সহধর্মিনী অলিফা আকতার কান্তা ইসলাম এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।

আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “অলিফা আকতার কান্তা ইসলাম এর মৃত্যুতে তাঁর শোকবিহব্বল পরিবারবর্গের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। নজরুল ইসলাম খানের সহধর্মিনী মরহুমা অলিফা আকতার কান্তা সবসময় রাজনীতিবিদ স্বামীকে উৎসাহ ও অনুপ্রেরণা যোগাতেন। তিনি কঠোর শ্রম দিয়ে তাঁর সন্তানদের সুশিক্ষিত ও প্রতিষ্ঠিত করে গেছেন।

দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাঁকে বেহেস্ত নসীব এবং শোকে ¤্রয়িমান পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান শোকবার্তায় অলিফা আকতার কান্তা ইসলাম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

                                                              

জনগণের সমস্যা সমাধানে অগ্রাধিকার: তারেক রহমান

  


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি

 জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আয়োজিত এক ইফতার মাহফিলে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। তিনি মনে করেন, দেশের মানুষের দৈনন্দিন জীবনের সমস্যাগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর আরও বেশি আলোচনা করা উচিত।

তারেক রহমান বলেন, "সংবিধান, নির্বাচন, সরকার ব্যবস্থা নিয়ে আলোচনার পাশাপাশি আমাদের উচিত মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন নিয়েও কথা বলা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি, চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থার অভাব ইত্যাদি সমস্যাগুলো আমাদের সামনে তুলে ধরা উচিত।"

তিনি আরও বলেন, "আমাদের উচিত কৃষি উৎপাদন বাড়ানো, বাজার ব্যবস্থা ঠিক করা এবং মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য রাখা। শুধু রাজনৈতিক সংস্কার নয়, মানুষের জীবনমান উন্নয়নের জন্যও আমাদের কাজ করতে হবে।"

তারেক রহমান মনে করেন, দেশের রাজনৈতিক দলগুলোর উচিত জনগণের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানের পথ খুঁজে বের করা। তিনি বলেন, "আমাদের সমালোচনা অবশ্যই করতে হবে, তবে সমালোচনার নামে যেন আমরা জনগণের সমস্যাগুলো ভুলে না যাই। আসুন, আমরা সবাই মিলে দেশের মানুষের জন্য কাজ করি।"

তিনি আরও বলেন, "আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভালো শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা দরকার। তবেই আমরা একটি সমৃদ্ধশালী দেশ গড়তে পারব।"

প্রিয় নেতার কথাগুালোকে যদি পয়েন্ট আউট করে তবে এমন দাড়ায়।

·  জনগণের সমস্যা প্রাধান্য:

  • সংবিধান, নির্বাচন, সরকার ব্যবস্থা নিয়ে আলোচনার চেয়ে জনমানুষের সমস্যা সমাধান নিয়ে বেশি আলোচনা করা উচিত।
  • নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য, চিকিৎসা, শিক্ষা ইত্যাদি সমস্যা নিয়ে রাজনৈতিক দলগুলোর আলোচনা করা উচিত।

·  সমস্যার সমাধান:

  • জনগণের রায় পেলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কীভাবে ক্রয়সীমার মধ্যে রাখা হবে, সে বিষয়ে আলোচনা করা উচিত।
  • বাজার ব্যবস্থা সাজানো এবং উৎপাদন বাড়ানোর বিষয়ে আলোচনা করা উচিত।
  • কৃষি উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয়তা।
  • ন্যূনতম চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়।
  • ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা।

·  রাজনৈতিক সংস্কার:

  • শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বা সাংবিধানিক ব্যবস্থা নিয়ে নয়, জনগণের সমস্যা সমাধানের বিষয়গুলো নিয়েও সংস্কারের প্রয়োজন।
  • রাজনৈতিক দলগুলোর বাস্তবধর্মী সমালোচনা করা উচিত, তবে জনগণের ইস্যুগুলোকে ভুলে যাওয়া উচিত নয়।

·  ভবিষ্যৎ পরিকল্পনা:

  • দেশের সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সঠিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।